advertisement
advertisement

বাংলাদেশের জালে ভারতের ১৩ গোল


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ১০:১৫ অপরাহ্ণ
বাংলাদেশের জালে ভারতের ১৩ গোল

ভারতের কাছে ১৩–০ গোলে হেরেছে বাংলাদেশ

advertisement

এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচেই ভারতের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ জাতীয় পুরুষ হকি দল। ভারতের জলন্ধরের সুরজিৎ সিং হকি স্টেডিয়ামে আজ স্বাগতিকদের কাছে ১৩–০ গোলে বিধ্বস্ত হয়েছে জিমি–আমিরুলরা।

আগামী ২৯ অক্টোবর একই মাঠে নিজেদের দ্বিতীয় ম্যাচে জাপানের মুখোমুখি হবে বাংলাদেশ।গত ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর জাপানের আইচি–নাগোয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমসেও ভারতের কাছে ১০–০ গোলে হেরেছিলেন লাল–সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশের হকিতে বড় ব্যবধানে হার অবশ্য নতুন কিছু নয়। ১৯৭৮ সালে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলা বাংলাদেশ ওই বছরের ডিসেম্বরে ব্যাংককে পাকিস্তানের কাছে ১৭–০ গোলে হেরেছিল।

আন্তর্জাতিক হকিতে সেটিই এখন পর্যন্ত বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবধানে পরাজয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর