advertisement
advertisement

কক্সবাজারে নলকূপ খননের সময় ‘গ্যাসের’ আগুন, ১৪ ঘণ্টা ধরেই জ্বলছে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ৬:১৮ অপরাহ্ণ
কক্সবাজারে নলকূপ খননের সময় ‘গ্যাসের’ আগুন, ১৪ ঘণ্টা ধরেই জ্বলছে

কক্সবাজারের উখিয়ায় নলকূপ খননের সময় ‘গ্যাসের’ আগুন বেরিয়ে আসে। সেই আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। আজ রাত আটটায় তোলা

advertisement

কক্সবাজারের উখিয়ায় গভীর নলকূপ খননের সময় মাটির নিচ থেকে বেরিয়ে আসা ‘গ্যাসের’ আগুন ১৪ ঘণ্টায়ও নেভানো সম্ভব হয়নি। বিকেল পাঁচটার পর আগুনের তীব্রতা আরও বেড়ে যায়। রাতের অন্ধকারে দাউদাউ করে জ্বলতে থাকা আগুন দেখতে মেরিন ড্রাইভ ও ছোট ব্রিজ এলাকায় লোকজনের ভিড় করেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে ইনানী মেরিন ড্রাইভের ছোট ব্রিজসংলগ্ন এলাকায় মোস্তফা সিকদারের বাড়ির আঙিনায় এই আগুনের সূত্রপাত হয়।

আগুন নিয়ন্ত্রণে আনতে সকাল থেকে চেষ্টা চালায় ফায়ার সার্ভিস ও পুলিশ। তবে রাত সাড়ে ৯টায়ও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় বেলা তিনটার দিকে ঘটনাস্থল থেকে লোকজনকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়। ঝুঁকি এড়াতে সেখানে নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছে।

আগুনের কারণে বিদ্যুৎ লাইনের তারে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় প্রায় ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ সরবরাহও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কক্সবাজারের সিনিয়র স্টেশন কর্মকর্তা দোলন আচার্য্য বলেন, আগুন নিয়ন্ত্রণে না আসায় আশপাশের লোকজনকে সরিয়ে নেওয়া হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর