advertisement
advertisement

বিদ্যুৎ বিপর্যয়ের কারণ জানতে তদন্ত কমিটি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ৬:০৮ অপরাহ্ণ
বিদ্যুৎ বিপর্যয়ের কারণ জানতে তদন্ত কমিটি

ছবি: প্রথম আলো গ্রাফিক্স

advertisement

দেশের বড় একটি অঞ্চলে আজ মঙ্গলবার যে বিদ্যুৎ গ্রিড বিপর্যয় ঘটেছে, সেটির কারণ জানতে তদন্ত কমিটি করেছে পাওয়ার গ্রিড পিএলসি। তাদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদ্যুৎ বিভ্রাটের প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে করণীয় সম্পর্কে মতামত ও সুপারিশমালা প্রণয়নে সঞ্চালন-২–এর প্রধান প্রকৌশলী (অতি. দায়িত্ব) সৈয়দ এবাদুল্লাহ হায়দার আলীর নেতৃত্বে পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে হবে।আজ মঙ্গলবার বেলা পৌনে একটার দিকে ঢাকার পূর্বাঞ্চল ও চট্টগ্রামের একাংশে বিদ্যুৎ চলে যায়।

বিপর্যয়ের পর বেশ কিছু বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দেওয়া হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর