advertisement
advertisement

হাতে ব্যালন ডি’অর, মাথায় ব্যবসার বুদ্ধি—যেভাবে দুই ভুবনের ‘রাজা’ কেইন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ৬:৩০ পূর্বাহ্ণ
হাতে ব্যালন ডি’অর, মাথায় ব্যবসার বুদ্ধি—যেভাবে দুই ভুবনের ‘রাজা’ কেইন

৩৩ বছর বয়সী হ্যারি কেইন এবার ব্যালন ডি’অর জিতেছেন।

advertisement

মাঠে গোল করার জন্য হ্যারি কেইনের দুটো পা আছে। আর মাঠের বাইরে টাকা বানানোর জন্য আছে মাথা। সেই মাথা অবশ্য একার নয়। সঙ্গে আছেন বাবা, মা, ভাই। আছেন ব্যবসায়িক অংশীদারেরাও। ফুটবলে গোল আর ব্যবসায় মুনাফা। দুই জায়গাতেই সমান দক্ষ ইংল্যান্ড অধিনায়ক। একসময় তাঁকে নিয়ে একটা রসিকতা চালু ছিল। গোল করেন, গোল্ডেন বুট জেতেন, কিন্তু ট্রফি জেতেন না। টটেনহামে থাকতে এই অপবাদ কিছুতেই ঘোচাতে পারেননি।

শেষ পর্যন্ত উত্তর লন্ডনের মায়া ছেড়ে চলে গেলেন জার্মানির মিউনিখে। তারপর? তারপর যেন আলাদিনের চেরাগ হাতে পেয়ে গেলেন!কেইন ও পুতেয়াসের মুখে ব্যালন ডি’অর জয়ের হাসিবায়ার্ন মিউনিখের হয়ে ট্রফি জিতছেন। গোলের পর গোল করছেন। ব্যক্তিগত পুরস্কারও আসছে। সর্বশেষ সংযোজন ২০২৬ সালের ব্যালন ডি’অর। ২৫ বছর পর প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে জিতেছেন ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার।

কিলিয়ান এমবাপ্পে ও লামিনে ইয়ামালকে পেছনে ফেলে সেরার মুকুট উঠেছে ৩৩ বছর বয়সী কেইনের মাথায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর