আর্সেনালের জালে গোল করে ফ্লিটউডের খেলোয়াড়দের উদ্যাপন
‘খুব খুব দুঃখের দিন।’সে তো বটেই। এই প্রথমবারের মতো প্রিমিয়ার লিগে বর্তমান চ্যাম্পিয়ন দল ইংলিশ ফুটবলে চতুর্থ স্তরের কোনো দলের কাছে হেরে বিদায় নিল কারাবাও কাপ থেকে। ইংল্যান্ডের ফুটবল পিরামিডে যেখানে এই ম্যাচটির দুই প্রতিপক্ষের মধ্যে ব্যবধান ছিল ৮৪ ধাপ।
ম্যাচের আগে ড্রাফটকিংসের আগের হিসাব অনুযায়ী, আর্সেনালকে টপকে ফ্লিটউডের পরের রাউন্ডে যাওয়ার পক্ষে বাজির দর ছিল ১-এ ১৫ (প্লাস ১৫০০)।কিন্তু হাইবুরি স্টেডিয়ামে গতকাল রাতে ঘটল ঠিক উল্টো। কারাবাও কাপে ৬৬ বছরের ইতিহাসে অন্যতম সেরা অঘটনের জন্ম দিয়ে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনালকে বিদায় করেছে চতুর্থ স্তরের দল ফ্লিটউড টাউন।
ম্যাচ শেষে ওই কথাটা বলা আর্সেনাল কোচ মিকেল আরতেতার জন্য দিনটা তাই সত্যিই খুব দুঃখের।শুরুতে অবশ্য আতশবাজির ঝলকানিতে বরণ করে নেওয়া হয়েছিল চ্যাম্পিয়নদের।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।