সম্ভাবনাময় পেশা কৃষিপ্রযুক্তিতে দক্ষ জনবল গড়ে তুলতে ব্র্যাক কৃষিপ্রযুক্তি ইনস্টিটিউটে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি ‘ডিপ্লোমা ইন অ্যাগ্রিকালচার’ কোর্সে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত (প্রতিষ্ঠানের কোড: ২০৪৫৬, ইআইআইএন: ১৪০৪৮৬) এই শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে-কলমে আধুনিক কৃষিশিক্ষা প্রদানের পাশাপাশি সমৃদ্ধ ক্যারিয়ার গড়ার বিশাল সুযোগ নিশ্চিত করা হচ্ছে।
আবেদনের নির্ধারিত সময়সীমা ৩১ অক্টোবর। ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ ফেসবুকে এক পোস্টে ভর্তির বিস্তারিত তথ্য প্রকাশ করেন।অস্ট্রেলিয়ার ভিসানীতিতে কড়াকড়ি: বাংলাদেশি শিক্ষার্থী ও অভিবাসীদের করণীয় কী বাস্তবমুখী পাঠদান, বৈচিত্র্যময় ইন্টার্নশিপ এবং নিশ্চয়তামুখী চাকরির সুবিধার কারণে দেশীয় কৃষিবিজ্ঞানের শিক্ষার্থীদের মধ্যে ব্র্যাকের এই ইনস্টিটিউটটি ব্যাপক সাড়া ফেলেছে।
ভর্তির আবেদনের ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে এসএসসি বা সমমানের পরীক্ষা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।