দেশের ব্যাংক–বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্সের মুনাফা এক বছরের ব্যবধানে ৩১ কোটি টাকা বা প্রায় ১৮ শতাংশ বেড়েছে। চলতি বছরের প্রথম ৯ মাসে প্রতিষ্ঠানটি মুনাফা করেছে ২০৭ কোটি টাকা। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১৭৬ কোটি টাকা। গতকাল মঙ্গলবার আইডিএলসির পরিচালনা পর্ষদের সভায় চলতি বছরের তৃতীয় প্রান্তিক (জানুয়ারি–সেপ্টেম্বর) শেষের আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করা হয়।
এতে মুনাফার এই চিত্র বেরিয়ে এসেছে।আর্থিক প্রতিবেদনের তথ্য বিশ্লেষণে দেখা যায়, বিনিয়োগ থেকে আইডিএলসির আয় উল্লেখযোগ্য পরিমাণে বৃদ্ধি পাওয়ায় মুনাফাও বেড়েছে। বিনিয়োগ থেকে আয় যতটা বেড়েছে, প্রতিষ্ঠানটির মূল ব্যবসা ঋণের সুদ থেকে আয় ততটা বাড়েনি। চলতি বছরের প্রথম ৯ মাসে প্রতিষ্ঠানটি ঋণের সুদ বাবদ আয় করেছে ১ হাজার ২৬৮ কোটি টাকা। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ১ হাজার ২২১ কোটি টাকা।
সেই হিসাবে এক বছরের ব্যবধানে সুদ বাবদ আয় বেড়েছে ৪৭ কোটি টাকা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।