চট্টগ্রাম বন্ধুসভার প্রীতি ফুটবল ম্যাচের একটি দৃশ্য
গোলকিপার বল হারাতেই প্রতিপক্ষের সবাই হুট করে ওপরে উঠে যান, এমনকি বাদ যায়নি প্রতিপক্ষের গোলকিপারও। তখনই প্রতিপক্ষের বার হয়ে যায় সম্পূর্ণ খালি। ওদিকে বল হারিয়ে ডিফেন্ডারকে দেওয়ার পর ডিফেন্ডার সেটা প্রতিপক্ষের খেলোয়াড়দের ফাঁকি মেরে সরাসরি স্ট্রাইকারকে দিয়ে দেন, যাতে খালি মাঠে গোলটা দিতে পারেন।
বিপত্তি বাধে সেখানেই, পুরো খালি মাঠ দেখে স্ট্রাইকার এত পরিমাণ খুশি হয়ে উত্তেজিত হয়ে গেলেন যে নিচু করে শট অন টার্গেট না দিয়ে বলটাকে মেরে দিলেন উঁচু শটে! বল গিয়ে সরাসরি টপ বারে লেগে চলে গেল মাঠের বাইরে।এটি ২১ অক্টোবর অনুষ্ঠিত চট্টগ্রাম বন্ধুসভার প্রীতি ফুটবল ম্যাচের ছোট্ট একটা ঘটনা। আয়োজনের সমন্বয়কারী হিসেবে ছিলেন দপ্তর সম্পাদক সাকিব জিশান।
অবশ্য খালি মাঠে গোল দিতে না পারার ব্যক্তিগত আক্ষেপ সেই স্ট্রাইকারের থাকলেও তেমন কোনো ক্ষতি হয়নি তাঁর দলের; শেষ বাঁশিতে জয় নিয়েই মাঠ ছাড়েন তাঁরা।খেলা শেষে চট্টগ্রাম বন্ধুসভার বন্ধুরানগরীর চকবাজারের সিটি গ্রাউন্ড টার্ফে অনুষ্ঠিত এ ম্যাচে মহসিন একাদশের বিপক্ষে ৮-৫ গোলের ব্যবধানে জেতে ফাহিম একাদশ।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।