জেরুজালেমে নেতানিয়াহুর দল লিকুদের নির্বাচনী প্রধান কার্যালয়ে দলটির সমর্থকেরা, ২৭ অক্টোবর ২০২৬
ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনের বুথফেরত জরিপে (এক্সিট পোল) গভীর রাতে বড় ধরনের নাটকীয় মোড় এসেছে। ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই বিরোধী জোট এগিয়ে থাকার আভাস মিললেও, সর্বশেষ আপডেটে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট ঘুরে দাঁড়িয়েছে।
দেশটির দুটি প্রধান গণমাধ্যমের সংশোধিত জরিপ বলছে, নেতানিয়াহুর ডানপন্থী জোট এবং আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট—উভয় শিবিরই এখন সমান ৫১টি করে আসন পেয়ে সমানে-সমান অবস্থানে রয়েছে।এর ফলে ১২০ আসনের পার্লামেন্টে (নেসেট) কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় একক সংখ্যাগরিষ্ঠতা (৬১ আসন) নিশ্চিত করতে পারছে না।দুই জোটেই ৫১–৫১ আসন, লিকুদের বড় লাফ ইসরায়েলের প্রধান সরকারি সম্প্রচারমাধ্যম ‘কান ১১’ এবং টেলিভিশন ‘চ্যানেল ১৩’-এর সর্বশেষ আপডেট অনুযায়ী, নেতানিয়াহুর ডানপন্থী শিবির এবং আইজেনকোটের বিরোধী শিবির—উভয় পক্ষই এখন ৫১টি করে আসন পাচ্ছে।
তবে অপর প্রধান গণমাধ্যম ‘চ্যানেল ১২’ এখনও আইজেনকোটের জোটকে ৫২–৫০ আসনে সামান্য এগিয়ে রেখেছে।লিকুদের নির্বাচনী প্রধান কার্যালয়ে দলটির সমর্থকেরা, ২৭ অক্টোবর ২০২৬জরিপের এই আপডেটে সবচেয়ে বড় চমক দেখিয়েছে নেতানিয়াহুর দল লিকুদ পার্টি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।