advertisement
advertisement

কুড়িগ্রামে শীতের সকালে সিঁদুরে মৌটুসির দেখা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ১:০৩ অপরাহ্ণ
কুড়িগ্রামে শীতের সকালে সিঁদুরে মৌটুসির দেখা

উঠানের গাছের লিচুতে বসেছে সিঁদুরে মৌটুসি

advertisement

বাংলাদেশে যে কয়েক ধরনের মৌটুসি পাখি দেখা যায়, সিঁদুরে মৌটুসি তার মধ্যে সবচেয়ে সুন্দর। শুধু মৌটুসি পাখির মধ্যে নয়, আমাদের দেশে যত সুন্দর পাখি আছে, তার মধ্যে অন্যতম সিঁদুরে মৌটুসি। অনেক দিন কেবল ছবি দেখতাম। ছবির বাইরে বাস্তবে এই পাখি দেখার প্রবল ইচ্ছা ছিল।রংপুরে এ পাখি অনেক খুঁজেছি। মান্দার ফুলের মধু এ পাখির খুব পছন্দ। এ কারণে মান্দারের মৌসুম এলেই এই পাখির খোঁজ বেড়ে যেত।

যাঁরা পাখির খোঁজখবর রাখেন, তাঁদের অনেকে বলেছিলেন, রংপুরের কোথাও এই পাখি দেখা যায় না। কেউ কেউ বলেছিলেন, কেবল রংপুরে নয়; সম্পূর্ণ উত্তরাঞ্চলে কোথাও এ পাখি আসে না। গভীর বনের পাখি সিঁদুরে মৌটুসি। সাতছড়ি উদ্যানে, সুন্দরবনে আছে। চট্টগ্রামের হাজারিখিলেও দেখা যায়। এসব শুনে রংপুরে এই পাখি খোঁজা ছেড়ে দিয়েছিলাম।কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় আমার গ্রামের বাড়ি। ২০২২ সালের এক শীতের সকালে বাড়িতেই এ পাখির দেখা মিলল।

সকালে নাশতা খেতে খেতে দেখলাম, দূরে একটি শিম ফুলের মধু খাচ্ছে সিঁদুরে মৌটুসি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর