advertisement
advertisement

টেস্টের সেরা বোলার, সেরা অলরাউন্ডার এখন ইয়ানসেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ৪:২৬ অপরাহ্ণ
টেস্টের সেরা বোলার, সেরা অলরাউন্ডার এখন ইয়ানসেন

প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়েছেন মার্কো ইয়ানসেন

advertisement

ব্যাট হাতে রান করছেন, বল হাতে নিচ্ছেন উইকেট। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে যেন দুই ভূমিকাতেই সমান উজ্জ্বল মার্কো ইয়ানসেন। দক্ষিণ আফ্রিকার এই পেস বোলিং অলরাউন্ডারের দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি মিলেছে আইসিসি র্যাঙ্কিংয়েও। টেস্টে বোলার ও অলরাউন্ডার, দুই বিভাগেই এক নম্বরে উঠে এসেছেন ইয়ানসেন।

অন্যদিকে টি-টুয়েন্টি ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ফিরে পেয়েছেন ভারতের অভিষেক শর্মা।আইসিসির সর্বশেষ র্যাঙ্কিং হালনাগাদে তিন সংস্করণের নয়টি বিভাগের মধ্যে শীর্ষস্থান বদলেছে শুধু এই তিনটিতে।অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম দুই টেস্টে বল হাতে ১০ উইকেট নিয়েছেন ইয়ানসেন। ব্যাট হাতে করেছেন ১৪৬ রান। বিশেষ করে গেবেখায় দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার জয়ের অন্যতম নায়ক ছিলেন তিনি।

প্রথম ইনিংসে আট নম্বরে নেমে খেলেন ৮৫ রানের ইনিংস।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর