নাবি মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে স্মারক তুলে দিচ্ছেন ব্যবসায়ী গৌতম আদানি। ৮ অক্টোবর ২০২৫, মুম্বাই
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও শিল্পপতি গৌতম আদানিকে নিয়ে নির্মিত একটি বিতর্কিত প্রামাণ্যচিত্র প্রকাশ ও শেয়ার করার ওপর নিষেধাজ্ঞা জারি করলেন কলকাতা হাইকোর্ট। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে জানিয়েছেন আদালত। ‘দ্য ফ্রেন্ডশিপ ফাইলস: হাউ মোদি অ্যান্ড আদানি স্টোল ইন্ডিয়া’ নামের ৩৬ মিনিটের ভিডিওচিত্রটি ঘিরে আদানির সংস্থা ‘আদানি এন্টারপ্রাইজেস লিমিটেড’ ৫০ কোটি রুপির মানহানির মামলা করেছে।
ইন্টারনেট প্রযুক্তি উদ্যোক্তা সাবির ভাটিয়ার ইউটিউব চ্যানেল ও এক্স হ্যান্ডলে ৯ অক্টোবর এই ভিডিও পোস্ট করা হয়েছিল।
ভিডিওতে ভাটিয়া নানাভাবে প্রমাণ করার চেষ্টা করেছেন, কীভাবে যাবতীয় নিয়ম-নীতি লঙ্ঘন করে ভারতের প্রভাবশালী শিল্পপতি গৌতম আদানিকে বিমানবন্দর থেকে সড়ক নির্মাণ, কয়লাখনি থেকে বিভিন্ন অবকাঠামো নির্মাণ ও তা থেকে অর্থ আদায়ের ব্যবস্থা করে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।মঙ্গলবার মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি আর্যক দত্ত বলেন, ভিডিওটি কোনো সাধারণ সংবাদ প্রতিবেদন নয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।