advertisement
advertisement

ব্রাজিলে লুলার জয়ে ধূলিসাৎ হলো ট্রাম্পের ‘ডনরো নীতি’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ১:৩৬ অপরাহ্ণ
ব্রাজিলে লুলার জয়ে ধূলিসাৎ হলো ট্রাম্পের ‘ডনরো নীতি’

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে লুলা দা সিলভা নাটকীয় জয় পেয়েছেন

advertisement

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে লুইজ ইনাসিও লুলা দা সিলভার বিজয় ডোনাল্ড ট্রাম্পের পশ্চিম গোলার্ধ নিয়ে পরিকল্পনায় বড় আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট চেয়েছিলেন, দক্ষিণের দেশগুলোকে নিয়ে এমন একটি বলয় গড়তে, যেখানে তাঁর অনুগত নেতারা ব্যবসাবান্ধব নীতি ও কঠোর শাসনের ভঙ্গি অনুসরণ করবেন। একই সময়ে তিনি উদার গণতান্ত্রিক মূল্যবোধের অনুসারী মিত্রদের সঙ্গে দূরত্ব বাড়াতে চেয়েছিলেন।

রোববারের নির্বাচনের আগপর্যন্ত পরিকল্পনাটি সফল হওয়ার সম্ভাবনা ছিল। এখন তা কার্যত ভেঙে পড়েছে।বিশ্ব থেকে নিজেদের গুটিয়ে নিয়ে পশ্চিম গোলার্ধকে নিয়ন্ত্রণযোগ্য একটি দুর্গে পরিণত করার স্বপ্ন যুক্তরাষ্ট্রের বহু পুরোনো। উনিশ শতকের গোড়ায় প্রেসিডেন্ট জেমস মনরো ১৮২৩ সালে ইউরোপীয় শক্তিগুলোকে আমেরিকা মহাদেশের বিষয়ে হস্তক্ষেপ না করার সতর্কবার্তা দিয়ে যে নীতি ঘোষণা করেছিলেন, সেটিই মনরো নীতি নামে পরিচিত।

১৮৯০-এর দশকে স্পেনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধের সময় এই নীতি নতুন করে গুরুত্ব পায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর