advertisement
advertisement

বলাকায় বুথে যান্ত্রিক ত্রুটি, আশকোনায় বিমানের টিকিট বিক্রির কাউন্টার আবার চালু


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ৬:৪৪ অপরাহ্ণ
বলাকায় বুথে যান্ত্রিক ত্রুটি, আশকোনায় বিমানের টিকিট বিক্রির কাউন্টার আবার চালু

advertisement

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বলাকা ভবনের (হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসংলগ্ন) টিকিট বিক্রয় বুথে কারিগরি জটিলতা দেখা দেওয়ায় আশকোনা হজ ক্যাম্পের টিকিট বিক্রির কাউন্টার আবার চালু করা হয়েছে। আজ বুধবার এ কাউন্টারে সেবা দেওয়া শুরু হয়েছে।

আজ সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীদের সুবিধা নিশ্চিত করতে আশকোনা হজ ক্যাম্পের টিকিট বিক্রির কাউন্টার আবার চালু করা হয়েছে।

প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ কাউন্টারে সেবা পাওয়া যাবে।বিমান জানিয়েছে, বলাকার বিক্রয় বুথে কারিগরি জটিলতার কারণে টিকিট আবার ইস্যু করতে যাত্রীরা আশকোনা হজ ক্যাম্পের বিক্রয়কেন্দ্রের পাশাপাশি মতিঝিল বিক্রয়কেন্দ্রেও যোগাযোগ করতে পারবেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর