লক্ষ্মীপুরে মাটির ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে খুন হওয়া খোরশেদ আলমের স্ত্রী আকলিমা আক্তারের আহাজারি। আজ লক্ষ্মীপুর সদর হাসপাতালে
লক্ষ্মীপুরে মাটির ব্যবসাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন ডেকে নিয়ে খোরশেদ আলম (৪৫) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার বেলা দেড়টার দিকে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলসাদপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ নিয়ে তিন দিনের ব্যবধানে দুজনকে খুন করা হয়। খোরশেদ ওই গ্রামের খান বাড়ির রুহুল আমিনের ছেলে। তাঁর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
তাঁর বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।নিহত খোরশেদের স্ত্রী আকলিমা আক্তার বলেন, খোরশেদ মাটির ব্যবসা করতেন। আজ দুপুরে তাঁকে মোরশেদ ও মজিদ নামের দুজন বাড়ি থেকে ডেকে নিয়ে যান। ঘর থেকে বের হয়ে কিছু দূর যাওয়ার পরই গুলির শব্দ শুনে দৌড়ে গিয়ে দেখেন স্বামীর বুক রক্তে ভিজে যাচ্ছে।
স্থানীয় লোকজন এগিয়ে এসে হাসপাতালে নিতে নিতে সব শেষ হয়ে যায়।আকলিমা আক্তার অভিযোগ করেন, ওয়ালিদ নামের ব্যক্তি মাটির ব্যবসা নিয়ে এর আগেও তাঁর স্বামীকে বিভিন্নভাবে হুমকি দিয়েছে।স্বামীকে হারিয়ে এখন নিজেদের নিরাপত্তা নিয়েও শঙ্কিত আকলিমা।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।