advertisement
advertisement

সুনামগঞ্জের এমপি নূরুলের বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ ঠিকাদারের


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ৪:৪৭ অপরাহ্ণ
সুনামগঞ্জের এমপি নূরুলের বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ ঠিকাদারের

সংসদ সদস্য নূরুল ইসলাম

advertisement

সুনামগঞ্জ–৪ (সদর–বিশ্বম্ভরপুর) আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম ও তাঁর অনুসারী নেতা–কর্মীদের বিরুদ্ধে এক কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ করেছেন এক ঠিকাদার। গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

অভিযোগে পুলিশি হয়রানি, পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন ও সরকারি উন্নয়ন কাজে বাধা দেওয়ার কথা বলেছেন ওই ঠিকাদার।এদিকে আজ বুধবার বেলা ১১টার দিকে সড়ক ও জনপথ বিভাগের (সওজ) সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী, সাংবাদিক ও এলাকাবাসীকে নিয়ে সড়কের কাজ পরিদর্শন করেছেন সংসদ সদস্য (এমপি) নূরুল ইসলাম। এ সময় তিনি তাঁর বিরুদ্ধে করা অভিযোগ তদন্তের দাবি জানান।নূরুল ইসলাম জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য।

ঠিকাদারের অভিযোগ অস্বীকার করে তিনি প্রথম আলোকে বলেন, তাঁর নির্বাচনী এলাকার একটি সড়ক সংস্কার ও সেতু নির্মাণের কাজ করছেন ওই ঠিকাদার।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর