প্রথম আলো ট্রাস্টের নিয়মিত আয়োজন যাঁরা দেখেন, তাঁরা জানেন আমরা প্রতি মাসে একজন অদম্য মেধাবীর সংগ্রামের গল্প শুনি। আর্থিক, পারিবারিক ও সামাজিক প্রতিকূলতা পেরিয়ে আমাদের এই অদম্যরা কীভাবে স্বপ্ন পূরণ করেন, তা থেকে আমরা কঠিন সময়েও ঘুরে দাঁড়ানোর সাহস পাই। আজকে আমরা গল্প শুনব ৪৭তম বিসিএসের প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত রংপুর জেলার বদরগঞ্জের অদম্য মেধাবী মোছা. মমিনা খাতুনের।
তিনি ব্র্যাক ব্যাংক-প্রথম আলো ট্রাস্ট অদম্য মেধাবী শিক্ষাবৃত্তি পেয়ে এইচএসসি ও স্নাতক (সম্মান) পর্যায়ে পড়াশোনা করেছেন। গত ৯ জুলাই ২০২৬, বৃহস্পতিবার, বেলা ৩টা ‘অদম্য মেধাবীর সঙ্গে’ অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রথম আলো ট্রাস্টের সমন্বয়ক মাহবুবা সুলতানা।
সাক্ষাৎকারটি অনুলিখন করেছেন প্রথম আলো ট্রাস্টের সহকারী ব্যবস্থাপক মো. নাজিম উদ্দিন।মমিনা, কেমন আছেন আপনি?মোছা. মমিনা খাতুন: আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন?ভালো আছি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।