advertisement
advertisement

ফাস্ট ফুডের বিজ্ঞাপন নিয়ন্ত্রণ যে কারণে দরকার


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ৫:২২ অপরাহ্ণ
ফাস্ট ফুডের বিজ্ঞাপন নিয়ন্ত্রণ যে কারণে দরকার

শিশুরা কেন এসব খাবারের প্রতি আকৃষ্ট হচ্ছে? শুধু স্বাদ নয়, বিজ্ঞাপনেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

advertisement

শিশুদের হাতে চিপসের প্যাকেট কিংবা বার্গার দেখা এখন খুবই স্বাভাবিক। শহরের বিপণিবিতান, রেস্তোরাঁ কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে ফাস্ট ফুডের সহজলভ্যতা বেড়েছে। অনেক মা-বাবাও সন্তানদের খুশি করতে ফাস্ট ফুডের দোকানে নিয়ে যান। জন্মদিন কিংবা অন্য কোনো আনন্দের উপলক্ষ উদ্‌যাপনে এসব রেস্তোরাঁ জনপ্রিয় হয়ে উঠেছে। গ্রামেও চিপস, বিস্কুট ও অন্যান্য অস্বাস্থ্যকর প্যাকেটজাত খাবারের বিস্তার ঘটছে।

পর্যবেক্ষণে দেখা যায়, কোনো কোনো শিশু সকালের নাশতার পরিবর্তেও এসব খাবার খাচ্ছে। এ কারণে কোম্পানিগুলোর মুনাফা বাড়ছে, আর ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুদের স্বাস্থ্য।শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য সুষম খাদ্য অপরিহার্য। নিয়মিত অতিরিক্ত চিনি, লবণ ও অস্বাস্থ্যকর চর্বিযুক্ত খাবার গ্রহণ করলে অতিরিক্ত ওজন, স্থূলতা ও উচ্চ রক্তচাপের ঝুঁকি বাড়ে। এ ছাড়া পরবর্তী জীবনে টাইপ-২ ডায়াবেটিস ও হৃদ্‌রোগের ঝুঁকিও বাড়তে পারে।

চিনিযুক্ত খাবার দাঁতের ক্ষয়েরও কারণ হতে পারে।ফুড আপ্পি নিয়ে কেন এত মাতামাতিএ ধরনের খাবার বেশি খাওয়ার ফলে শাকসবজি, ফল, ডালসহ পুষ্টিকর খাবার গ্রহণের পরিমাণ কমে যাওয়ার আশঙ্কা থাকে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর