advertisement
advertisement

ডেঙ্গুতে মৃত্যু ৪০০ পার হলো


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ৮:৪০ অপরাহ্ণ
ডেঙ্গুতে মৃত্যু ৪০০ পার হলো

ডেঙ্গু

advertisement

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় অর্থাৎ গতকাল মঙ্গলবার থেকে আজ বুধবার সকাল আটটা পর্যন্ত দেশে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৮২ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০৯।

আর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১ লাখ ৩০ হাজার ছাড়িয়েছে।স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩০ হাজার ২১৯ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ২৩ হাজার ৬০৫ জন।

বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন ৬ হাজার ২০৫ জন।গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ছয়জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর