নারী পাচার
চীনে বেশি বেতনে চাকরি ও নানা সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে ১২ নারীকে চট্টগ্রাম থেকে আনা হয় ঢাকায়। এরপর তাঁদের বাসায় আটকে রেখে নির্যাতন করা হয়। এমনকি বিভিন্ন অনৈতিক কাজের প্রস্তাবও দেওয়া হয়েছিল।গতকাল সোমবার ১২ নারীকে বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি–১) একটি দল।
আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এসআরবি।এসআরবি জানায়, চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার একটি নিখোঁজ জিডির (সাধারণ ডায়েরি) সূত্র ধরে ১২ নারীকে উদ্ধার করা হয়েছে। ভ্রমণের বৈধ কাগজপত্র ও পাসপোর্ট ছাড়াই তাঁদের চীনে পাচারের পরিকল্পনা চলছিল।সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি জানায়, গত সোমবার চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানা থেকে নিখোঁজ দুই নারীকে উদ্ধারের আবেদন পাওয়ার পর অভিযান শুরু করে তারা।
অভিযান চালিয়ে সোমবার বেলা তিনটার দিকে উত্তরা পশ্চিম থানার জমজম টাওয়ার এলাকা থেকে তাঁদের উদ্ধার করা হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।