ফর্টিফিকেশন অ্যালায়েন্স অব বাংলাদেশের (এফএবি) যাত্রা শুরুর অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। আজ বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন
ফর্টিফিকেশন অ্যালায়েন্স অব বাংলাদেশের (এফএবি) যাত্রা শুরুর অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। আজ বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনসরকারের খোলাবাজারে খাদ্যশস্য বিক্রি (ওএমএস) কর্মসূচির মাধ্যমে পুষ্টিসমৃদ্ধ আটা বিতরণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। তিনি বলেছেন, শুধু খাদ্যের প্রাপ্যতা নিশ্চিত করাই যথেষ্ট নয়, মানুষের পুষ্টির চাহিদাও পূরণ করতে হবে।
বিশেষ করে শিশু ও গর্ভবতী মায়েদের পুষ্টি নিশ্চিত করার ওপর গুরুত্ব দিতে হবে।আজ বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে ফর্টিফিকেশন অ্যালায়েন্স অব বাংলাদেশের (এফএবি) যাত্রা শুরুর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী এ কথা বলেন।অনুষ্ঠানে চাল ও আটা-ময়দায় পুষ্টি উপাদান যোগ বাধ্যতামূলক করতে পৃথক দুটি আইন প্রণয়নের প্রস্তাব দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
আলোচনায় সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞ ও অংশীজনেরা আইন ও বিধিমালার পাশাপাশি মান নিয়ন্ত্রণ এবং নিয়মিত তদারকি নিশ্চিত করার ওপর জোর দেন।খাদ্যে প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ উপাদান যোগ করার প্রক্রিয়াকে ফর্টিফিকেশন বা খাদ্য সমৃদ্ধকরণ বলা হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।