advertisement
advertisement

শিক্ষার্থীদের দাবির মুখে সমাবর্তন ফি কমাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ৯:৫১ অপরাহ্ণ
শিক্ষার্থীদের দাবির মুখে সমাবর্তন ফি কমাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়

advertisement

শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের ফি ১ হাজার ৫০০ টাকা কমিয়ে ৪ হাজার টাকা নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে স্নাতকোত্তর ডিগ্রিধারীদের সনদ ফিসহ মোট ৪ হাজার ৫০০ টাকা সমাবর্তন ফি নির্ধারণ করা হয়েছে। তবে প্রফেশনাল ও সান্ধ্যকালীন কোর্সের সনদধারীদের ফি কমানো হয়নি।

আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন বলেন, ‘শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আমরা ফি কমিয়েছি।

উপাচার্যের সভাকক্ষে ছাত্র প্রতিনিধিদের সঙ্গে আজ মিটিংয়ে এ সিদ্ধান্ত গৃহীত হয়।’ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জানান, স্নাতক (সম্মান) পর্যায়ের ডিগ্রিধারীদের সমাবর্তন ফি ৪ হাজার টাকা এবং স্নাতকোত্তর ডিগ্রিধারীদের সব মিলিয়ে ৪ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর