advertisement
advertisement

চার জুটির চার রকম প্রেম, তিন নতুন মুখের অভিষেক


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ণ
চার জুটির চার রকম প্রেম, তিন নতুন মুখের অভিষেক

‘ক্যাফে আমব্রেলা’র দৃশ্য। ফেসবুক থেকে

advertisement

ভালোবাসার শুরুটা কখনো মধুর, কখনো অনিশ্চয়তায় ভরা। সম্পর্কের মধ্যে থাকে মান-অভিমান, ভুল-বোঝাবুঝি, প্রত্যাশা আর আবেগের নানা হিসাব। এমনই চার জুটির চার রকম সম্পর্কের গল্প নিয়ে নির্মাতা শিহাব শাহীন তৈরি করেছেন ওয়েব ফিল্ম ‘ক্যাফে আমব্রেলা’। ২৯ অক্টোবর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পাবে এটি।

ওয়েব ফিল্মটির মাধ্যমে অভিনয়ে অভিষেক হচ্ছে লাক্স সুপারস্টার ২০২৫-এর সেরা তিন প্রতিযোগী বিদুষী বর্ণিতা, নাযাহ নাওয়ার ও আমিনা ইসলামের। তাঁদের সঙ্গে পর্দায় দেখা যাবে তৌসিফ মাহবুব, পার্থ শেখ, আরেফিন জিলানিসহ আরও কয়েকজন অভিনয়শিল্পীকে। গত ২২ অক্টোবর প্রকাশিত হয়েছে ওয়েব ফিল্মটির ট্রেলার। চার জুটির চার রকম প্রেম ‘ক্যাফে আমব্রেলা’য় বিদুষী বর্ণিতার বিপরীতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। নাযাহ নাওয়ারের সঙ্গে জুটি বেঁধেছেন পার্থ শেখ।

আমিনা ইসলামের বিপরীতে আছেন আরেফিন জিলানি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর