advertisement
advertisement

সেপ্টেম্বরে প্রায় এক লাখ ভারতীয় হেলমেট আমদানি, হঠাৎ আমদানি বাড়ল কেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৬, ৮:৩৫ অপরাহ্ণ
সেপ্টেম্বরে প্রায় এক লাখ ভারতীয় হেলমেট আমদানি, হঠাৎ আমদানি বাড়ল কেন

যশোর শহরের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর (আর এন ) সড়কের ন্যাশনাল অটো প্যালেস নামে একটি দোকানে ক্রেতা হেলমেট দেখছেন। বুধবার সন্ধ্যায় ছবিটি তোলা

advertisement

পাঁচ মাসের স্থবিরতা কাটিয়ে আবার বাড়ছে ভারতীয় হেলমেট আমদানি। গত পাঁচ মাসে যেখানে মাত্র ৮২ হাজার হেলমেট আমদানি হয়েছে, সেখানে গত সেপ্টেম্বর মাসেই এসেছে প্রায় ৯২ হাজার হেলমেট।বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) মান যাচাইয়ের পদ্ধতি নিয়ে জটিলতায় গত এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত বেনাপোল স্থলবন্দর দিয়ে হেলমেট আমদানি নেমে এসেছিল তলানিতে।

এতে আটকা পড়ে সাত আমদানিকারক প্রতিষ্ঠানের প্রায় ২৫ হাজার হেলমেটের চালান। পরে ভারতীয় মানদণ্ডে পরীক্ষা শুরুর পর চালানগুলো খালাস হয়, ফিরতে শুরু করে আমদানির গতি।বেনাপোল কাস্টমস হাউসের তথ্য বলছে, চলতি বছরের এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত পাঁচ মাসে হেলমেট আমদানি হয়েছে মাত্র ৮২ হাজার। আগের বছরের একই সময়ে আমদানি হয়েছিল আড়াই লাখের বেশি। জটিলতা কাটিয়ে ওঠার পর গত সেপ্টেম্বরেই আমদানি বেড়ে দাঁড়িয়েছে ৯১ হাজার ৬৭৪টিতে।

গত বছরের সেপ্টেম্বর মাসে এই সংখ্যা ছিল ৭০ হাজার ১১৭।আমদানিকারকদের সঙ্গে আলাপ করে জানা গেছে, দেশে মোটরসাইকেলের হেলমেটের বার্ষিক বাজার প্রায় এক হাজার কোটি টাকার।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর