মেনোপজ নারীর জীবনের অবশ্যম্ভাবী একটি অধ্যায়
২০২৬ সালের বিশ্ব মেনোপজ দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল—‘মধ্যবয়সে দীর্ঘস্থায়ী ব্যথা বা ক্রনিক পেইন।’ ১৮ অক্টোবর ছিল ‘বিশ্ব মেনোপজ দিবস’।মেনোপজ নারীর জীবনের অবশ্যম্ভাবী একটি অধ্যায়। সাধারণত ৪৫ থেকে ৫৫ বছর বয়সের মধ্যে নারীদের শরীরে হরমোন নিঃসরণ কমতে থাকায় নিয়মিত পিরিয়ড বন্ধ হয়ে যায়। কিন্তু এই পরিবর্তন মানে কেবল প্রজনন ক্ষমতার সমাপ্তি নয়, বরং এটি নারীস্বাস্থ্যে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলে।
এ বছর দিবসটির মূল বিষয় ছিল—মধ্যবয়সী নারীদের জয়েন্টে ও পেশিতে ব্যথা, পেশি শক্ত ও ক্ষয় হওয়া এবং বিভিন্ন দীর্ঘস্থায়ী ব্যথার সঙ্গে মেনোপজের সম্পর্ক উন্মোচন।নারীরা কি অনিদ্রাজনিত সমস্যায় বেশি ভোগেনইস্ট্রোজেনের মাত্রা কমে যাওয়ার কারণে এই বয়সে এসে অনেক নারী হাড়ের ক্ষয় বা অস্টিওপোরোসিস, গাঁটে ব্যথা এবং মাইগ্রেনের মতো সমস্যায় ভুগে থাকেন। এসব ব্যথা নারীদের দৈনন্দিন জীবন ও কর্মক্ষমতায় নেতিবাচক প্রভাব ফেলে।
সামাজিক ট্যাবু বা সংকোচের কারণে আমাদের দেশের নারীরা প্রায়ই এই ব্যথা ও মানসিক চাপকে কেবল ‘বয়সের দোষ’ বলে সহ্য করেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।