সৌদি আরবের রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস
সৌদি আরবে জরুরি নয় এমন মার্কিন সরকারি কর্মী ও তাঁদের পরিবারের সদস্যদের দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল শুক্রবার সৌদিতে অবস্থিত মার্কিন দূতাবাস এ তথ্য জানিয়েছে। দেশটিতে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ক্রমবর্ধমান হামলার মধ্যে এ নির্দেশ দেওয়া হলো।এক সতর্কবার্তায় মার্কিন দূতাবাস বলেছে, সৌদি আরবের বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হুতিদের হামলায় হতাহতের ঘটনা ঘটেছে।
বিঘ্নিত হয়েছে যাতায়াতব্যবস্থা। পরিস্থিতির আরও অবনতি হতে পারে এবং সংঘাত দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে।সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর সৌদি আরবের বিমানবন্দর ব্যবহারের ক্ষেত্রে মার্কিন সরকারি কর্মীদের বিশেষ অনুমতি নিতে হবে বলে সতর্কবার্তায় জানানো হয়।দূতাবাস জানায়, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর আংশিকভাবে চালু হয়েছে।
তবে জেদ্দা ও দাম্মামের বিমানবন্দর চালু থাকলেও সেখানে ফ্লাইট ছাড়তে দেরি হচ্ছে এবং কিছু ফ্লাইট বাতিল করা হয়েছে।এক সতর্কবার্তায় মার্কিন দূতাবাস বলেছে, সৌদি আরবের বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হুতিদের হামলায় হতাহতের ঘটনা ঘটেছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।