advertisement
advertisement

কুমিল্লা বোর্ডে এবার ১৫ প্রতিষ্ঠানের কেউ পাস করেননি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ৪:৩০ অপরাহ্ণ
কুমিল্লা বোর্ডে এবার ১৫ প্রতিষ্ঠানের কেউ পাস করেননি

কুমিল্লা শিক্ষা বোর্ড। আজ শনিবার বেলা পৌনে ১১টার দিকে কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে

advertisement

কুমিল্লা শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের একজন পরীক্ষার্থীও পাস করতে পারেননি। গত বছর এমন প্রতিষ্ঠান ছিল ৯টি। এক বছরে শূন্য পাস প্রতিষ্ঠান বেড়েছে ৬টি। একই সময়ে শতভাগ পাস করা প্রতিষ্ঠান পাঁচটি থেকে কমে হয়েছে চারটি। আজ শনিবার বেলা ১১টায় কুমিল্লা শিক্ষা বোর্ডের মিলনায়তনে ফল ঘোষণা করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. শফিকুল ইসলাম।

এবার বোর্ডে পাসের হার ৪৮ দশমিক শূন্য ৪ শতাংশ, গত বছর ছিল ৪৮ দশমিক ৮৬ শতাংশ। সে হিসাবে এবার পাসের হার কমেছে শূন্য দশমিক ৮২ শতাংশ।এবার জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩১৩ জন, যা গত বছরের চেয়ে ১ হাজার ৩৯৪ জন কম। তাঁদের মধ্যে ছাত্রী ৮২১ জন ও ছাত্র ৪৯২ জন।

জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে আছে।কুমিল্লা শিক্ষা বোর্ডের এই ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠান হলো—চাঁদপুর সদর উপজেলার চাঁদপুর পৌর শহীদ জাভেদ হাইস্কুল অ্যান্ড কলেজ, চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ডা. এম. শামসুল হক মডেল কলেজ, কুমিল্লার লালমাই উপজেলার সুরুজ মেমোরিয়াল হাইস্কুল অ্যান্ড কলেজ, ব্রাহ্মণপাড়া উপজেলার প্রফেসর সেকান্দর আলী ভূঁইয়া গার্লস হাইস্কুল অ্যান্ড কলেজ, চৌদ্দগ্রাম উপজেলার বগৈড় বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ, লক্ষ্মীপুর সদর উপজেলার কেমব্রিজ সিটি কলেজ, বীর মুক্তিযোদ্ধা ডা. মোমতাজ উদ্দিন আলোকিত কলেজ ও লক্ষ্মীপুর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ, কমলনগর উপজেলার তোরাবগঞ্জ হ...

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর