খেলাপির পাহাড়ের পাশে দাঁড়িয়ে আছে আরেকটি পাহাড়-রাষ্ট্রের দেনা।
একটি দেশের ব্যাংকব্যবস্থা তার অর্থনীতির রক্তসঞ্চালনতন্ত্র। সেই তন্ত্রের এক-তৃতীয়াংশ যদি জমাট বেঁধে যায়, শরীর কত দিন সচল থাকে—বাংলাদেশ আজ ঠিক এই প্রশ্নের মুখোমুখি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, ২০২৬ সালের জুন শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা, যা বিতরণ করা মোট ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ। অর্থাৎ ব্যাংকের প্রতি ১০০ টাকার ঋণের প্রায় ৩৩ টাকাই আর নিয়মিত ফেরত আসছে না।
মার্চ থেকে জুন—মাত্র তিন মাসে খেলাপি বেড়েছে ১৭ হাজার ৮৫১ কোটি টাকা, আর ডিসেম্বর থেকে ছয় মাসে ৪৯ হাজার ৩৩৮ কোটি টাকা।নামেই ইসলামি ব্যাংকিং? সমস্যা ধারণায় নাকি প্রয়োগে?ব্যাংকিং খাত পুনরুদ্ধার প্রকল্প কতটা কঠোর হবেদুই বছরে প্রায় তিন গুণ দুই বছর আগের ছবির পাশে রাখলে উদ্বেগের মাত্রা বোঝা যায়। ২০২৪ সালের জুনে খেলাপি ঋণ ছিল ২ লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকা, হার ১২ দশমিক ৫৬ শতাংশ।
দুই বছরে টাকার অঙ্কে তা প্রায় তিন গুণ, হারে আড়াই গুণের বেশি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।