advertisement
advertisement

রাজশাহী বোর্ডে অকৃতকার্য শিক্ষার্থী বেশি, ৩৯ কলেজে কেউ পাস করেনি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ৫:৩৬ অপরাহ্ণ
রাজশাহী বোর্ডে অকৃতকার্য শিক্ষার্থী বেশি, ৩৯ কলেজে কেউ পাস করেনি

এইচএসসি পরীক্ষায় সন্তোষজনক ফল করায় উচ্ছ্বসিত রাজশাহী কলেজের শিক্ষার্থী ও শিক্ষকেরা। আজ দুপুরে তোলা

advertisement

রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার কমে ৪৫ দশমিক ০৬ শতাংশে নেমেছে। গত বছরের তুলনায় এ হার কমেছে ১৪ দশমিক ৩৪ শতাংশ। পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের অর্ধেকের বেশি অকৃতকার্য হয়েছেন।ফল বিপর্যয়ের পেছনে পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা, প্রস্তুতির জন্য কম সময় পাওয়া, প্রশ্নের ধরনে পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগকে কারণ হিসেবে উল্লেখ করছেন শিক্ষার্থী ও শিক্ষকেরা।

অন্যদিকে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা শিক্ষার্থীদের মুঠোফোনে আসক্তি, শ্রেণিকক্ষবিমুখতা ও কোচিংনির্ভরতাকেও দায়ী করছেন।এইচএসসিতে ২২ বছরের মধ্যে পাসের হার কম, কিন্তু কেন এই বিপর্যয়আজ শনিবার বেলা ১১টার দিকে ফলাফল প্রকাশ করেন রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফফাত জেরীন। বোর্ডের তথ্য অনুযায়ী এ বছর পরীক্ষায় অংশ নেওয়ার জন্য নিবন্ধন করেছিলেন ১ লাখ ৪১ হাজার ৯৩৬ জন। পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৩৭ হাজার ৩৫৬ জন।

পাস করেছেন ৬১ হাজার ৮৯৪ জন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর