advertisement
advertisement

নভেম্বরে পৃথিবীর বুকে আছড়ে পড়বে নাসার সুইফট টেলিস্কোপ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ৫:৫২ অপরাহ্ণ
নভেম্বরে পৃথিবীর বুকে আছড়ে পড়বে নাসার সুইফট টেলিস্কোপ

শিল্পীর কল্পনায় নীল গেহরেলস সুইফট অবজারভেটরি

advertisement

দুই দশক ধরে ব্ল্যাকহোলের ভয়ংকর সব রহস্য ফাঁস করা নাসার কিংবদন্তি টেলিস্কোপটি শিগগিরিই আছড়ে পড়বে পৃথিবীতে। কিন্তু কেন?মহাকাশের সবচেয়ে ভয়ংকর বিস্ফোরণগুলোর খবর পৃথিবীতে বসে পাওয়াটা একসময় অকল্পনীয় ছিল। কিন্তু ২০০৪ সালে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা যখন ‘নীল গেহরেলস সুইফট অবজারভেটরি’ মহাকাশে পাঠায়, তখন জ্যোতির্বিজ্ঞানের ইতিহাসটাই যেন বদলে যায়।অবাক করা ব্যাপার হলো, এই মহাকাশযানের মূল মিশন ছিল মাত্র দুই বছরের!

অথচ সেটি টানা দুই দশক ধরে মহাকাশের বুকে এক নাগাড়ে কাজ করে গেছে। মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী ও ধ্বংসাত্মক ঘটনা গামা-রশ্মির বিস্ফোরণ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করাই ছিল এর প্রধান কাজ।

দীর্ঘ এই ক্যারিয়ারে সুইফট দুই হাজারেরও বেশি গামা-রশ্মি বিস্ফোরণ, ১৪০০-এর বেশি সুপারনোভা এবং এমনকি রাক্ষুসে ব্ল্যাকহোল কীভাবে আস্ত একটি নক্ষত্রকে গিলে খায়, তার চাক্ষুষ প্রমাণ বিজ্ঞানীদের হাতে তুলে দিয়েছে।শুধু দূরের গ্যালাক্সিই নয়, আমাদের সৌরজগতের কাছের গ্রহাণু এবং 3I/ATLAS-এর মতো আন্তঃনাক্ষত্রিক ধূমকেতুর দিকেও কড়া নজর রেখেছিল এটি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর