advertisement
advertisement

দিনাজপুর বোর্ডে অর্ধেকের বেশি ফেল, কেউ পাস করেননি ৪৯ কলেজে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ৬:১৩ অপরাহ্ণ
দিনাজপুর বোর্ডে অর্ধেকের বেশি ফেল, কেউ পাস করেননি ৪৯ কলেজে

উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল পাবার পর ‘ভি’ চিহ্ন দেখাচ্ছেন দিনাজপুর শহরের হলিল্যান্ড কলেজর শিক্ষার্থীরা। শনিবার দুপুরে কলেজ চত্বরে

advertisement

দিনাজপুর শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় ৪৯টি কলেজ থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। শুধু তা–ই নয়, গত পাঁচ বছরে এবার বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে কম। এবার বোর্ডের ৪৫ দশমিক ৯৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৯৫৩ জন। আজ শনিবার সকালে দিনাজপুর শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক নূর আবদুর রাজ্জাক এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।

এ সময় বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক বোরহান উদ্দিন, উপপরীক্ষা নিয়ন্ত্রক জহুরুল ইসলাম প্রামাণিক, জহিরুল ইসলাম, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক রেজাউল করিম চৌধুরী, শিক্ষা বোর্ড কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সৈয়দ মওদুদুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন। দিনাজপুর বোর্ড সূত্রে জানা যায়, এবার রংপুর বিভাগের ৮ জেলার ৬৬৮টি কলেজ থেকে ১ লাখ ১১ হাজার ৭৮৭ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন।

তাঁদের মধ্যে ৫১ হাজার ৩৯৮ জন পাস করেছেন; অর্থাৎ ৫৪ ভাগের বেশি শিক্ষার্থী পাস করতে পারেননি।গত পাঁচ বছরের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, ২০২১ সালে দিনাজপুর বোর্ডে পাসের হার ছিল ৯২ দশমিক ৪৩ শতাংশ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর