advertisement
advertisement

তৃতীয় সপ্তাহের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, হ্যালোইন ঘিরে বাড়তি সতর্কতা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ৭:০২ অপরাহ্ণ
তৃতীয় সপ্তাহের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, হ্যালোইন ঘিরে বাড়তি সতর্কতা

জীবনযাত্রার ব্যয় ও জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে ফ্রান্সে আজ বড় বিক্ষোভ হবে। রাজধানী প্যারিসে দায়িত্ব পালন করছেন ফরাসি সামরিক পুলিশের (জেন্ডারমেরি) সদস্যরা। ৩১ অক্টোবর ২০২৬

advertisement

ফ্রান্সে হ্যালোইন উৎসবের সঙ্গে মিল রেখে টানা তৃতীয় সপ্তাহের বিক্ষোভ ঘিরে সহিংসতার আশঙ্কা করা হচ্ছে। দুই সপ্তাহ আগে ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়া সংঘর্ষ ও ভাঙচুরের পুনরাবৃত্তি ঠেকাতে আজ শনিবার দেশটির সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে রয়েছে। বিভিন্ন দোকানপাটের সামনের অংশ কাঠের পাটাতন দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। নিরাপত্তা জোরদারে মোতায়েন করা হচ্ছে ৭০ হাজার নিরাপত্তাকর্মী। ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচনের আর ছয় মাস বাকি।

এর মধ্যে রাজনৈতিক পরিস্থিতিও ক্রমে উত্তপ্ত হয়ে উঠছে। জনমত জরিপে এগিয়ে রয়েছেন কট্টর ডানপন্থী নেতা মেরিন লো পেন। এ পরিস্থিতিতে প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ চলতি সপ্তাহে বলেছেন, প্রেসিডেন্ট নির্বাচনের এত কাছাকাছি সময়ে ফ্রান্সে এমন অস্থিরতা ‘স্বাভাবিক নয়’।১৭ অক্টোবরের সহিংসতার পুনরাবৃত্তি ঠেকাতে গত সপ্তাহের মতো আজকেও প্রায় ৭০ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে।

আজ সকালে প্যারিসের পূর্বাঞ্চলে হেলিকপ্টারের শব্দ ও মাঝেমধ্যে সাইরেন শোনা গেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর