advertisement
advertisement

‘বাঁধনহারা’র পাতায় মুক্তির খোঁজ: নজরুলের উপন্যাস নিয়ে পাঠচক্র


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ৬:০৩ অপরাহ্ণ
‘বাঁধনহারা’র পাতায় মুক্তির খোঁজ: নজরুলের উপন্যাস নিয়ে পাঠচক্র

বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার পাঠচক্রের আসর

advertisement

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের উপন্যাস ‘বাঁধনহারা’ নিয়ে পাঠচক্রের আসর করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ২৯ অক্টোবর এটি অনুষ্ঠিত হয়। পাঠচক্রে উপন্যাসটির বিষয়বস্তু, চরিত্র, সাহিত্যিক বৈশিষ্ট্য এবং এর মাধ্যমে প্রকাশিত লেখকের জীবনদর্শন নিয়ে আলোচনা ও বিশ্লেষণ করেন বন্ধুরা।পাঠচক্রের সঞ্চালক উপন্যাসটির পটভূমি তুলে ধরে আলোচনা শুরু করেন।

এ সময় বন্ধুরা উপন্যাসের বিভিন্ন চরিত্র, প্রেম, বিরহ, ব্যক্তিস্বাধীনতা ও তৎকালীন সমাজব্যবস্থার নানা দিক নিয়ে নিজেদের ভাবনা ও মতামত তুলে ধরেন।সাধারণ সম্পাদক মোহসিনা রহমান বলেন, ‘বাঁধনহারা’ শুধু একটি প্রেমের উপন্যাস নয়; বরং এর মধ্য দিয়ে নজরুল মানুষের মনের স্বাধীনতা, আবেগ ও প্রচলিত সামাজিক বাঁধন থেকে মুক্তির আকাঙ্ক্ষাকে তুলে ধরেছেন।যুগ্ম সাধারণ সম্পাদক মাহিন ফয়সাল বলেন, ‘নজরুলকে আমরা সাধারণত বিদ্রোহী কবি হিসেবেই বেশি জানি।

কিন্তু “বাঁধনহারা” পড়লে তাঁর কথাসাহিত্যের দক্ষতা, মানুষের মনস্তত্ত্ব বোঝার ক্ষমতা এবং ভিন্নধর্মী সাহিত্যচিন্তার পরিচয় পাওয়া যায়।’প্রচার সম্পাদক মো. ইসনাইন বলেন, ‘উপন্যাসটির চরিত্রগুলোর আবেগ, ভালোবাসা ও মানসিক দ্বন্দ্ব আমাদের বাস্তব জীবনের নানা অনুভূতির সঙ্গে মিলে যায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর