ডান থেকে) মো. শাহরিয়ার ইসলাম, আরমান লুথরা, কাজী ফারদিনুল হক ও আবদুল বাছিত
ওয়াই কম্বিনেটরের ২০২৬ প্রতিযোগিতার ফল ব্যাচে জায়গা পেয়েছে সান ফ্রান্সিসকোভিত্তিক স্টার্টআপ টিলিয়ন। এর চার সহপ্রতিষ্ঠাতা হলেন মো. শাহরিয়ার ইসলাম আরহাম, কাজী ফারদিনুল হক, আরমান লুথরা ও আবদুল বাছিত। চারজনের মধ্যে তিনজনই বাংলাদেশি। তাঁদের লক্ষ্য এআই এজেন্ট যেন মানুষের মতোই নির্বিঘ্নে ওয়েবে কাজ করতে পারে।ভাবুন তো, প্রতিদিন সকালে আপনাকে ১০টি ওয়েবসাইটে লগইন করতে হয়। একই ফরম পূরণ করতে হয় বারবার।
এক পাতা থেকে তথ্য তুলে আরেক পাতায় বসাতে হয়। কাজগুলো কঠিন নয়, কিন্তু একঘেয়ে আর সময়খেকো। এই কাজ এখন কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) এজেন্টকে দিয়ে করানোর চেষ্টা চলছে বিশ্বজুড়ে। কিন্তু একটি–দুটি নয়, একসঙ্গে হাজার হাজার এজেন্ট যখন ওয়েবে নামে, তখনই গোলমাল বাধে। এই জট খোলার কাজ করছে টিলিয়ন।
আর সেই দলের চার সদস্যের তিনজনই বাংলাদেশের তরুণ।বিশ্বের অন্যতম নামী স্টার্টআপ একসিলারেটর ওয়াই কম্বিনেটর (ওয়াইসি) টিলিয়নকে বেছে নিয়েছে তাদের ২০২৬ সালের ফল ব্যাচে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।