যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডার মধ্যবর্তী নির্বাচনের প্রচার চালাতে গিয়ে সমাবেশে বক্তৃতা করেন। ৩০ অক্টোবর ২০২৬, ডেটোনা
আগামী সপ্তাহে অনুষ্ঠেয় মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ফলাফল খারাপ হলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে বড় আকারের সামরিক অভিযানের অনুমোদন দেওয়ার দিকে ঝুঁকে পড়তে পারেন।
গতকাল শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসে প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য উল্লেখ করা হয়েছে।মার্কিন এক কর্মকর্তা অ্যাক্সিওসকে বলেছেন, তিনি (ট্রাম্প) যদি নিজেকে বিব্রত বা ক্ষমতাচ্যুত মনে করেন, তবে তিনি সাহসী কোনো পদক্ষেপ নিতে পারেন। এই বার্তাটিই ইরানকে দেওয়া হচ্ছে।
তাদের বলা হচ্ছে, চুক্তি করার এখনই তাদের সেরা সুযোগ।তবে হোয়াইট হাউসের এক কর্মকর্তা এই ধারণা নাকচ করে দিয়ে সংবাদমাধ্যমটিকে বলেছেন, ইরানের বিষয়ে ট্রাম্পের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নির্বাচনের ফলাফলের কোনো প্রভাব থাকবে না।প্রতিবেদনে বলা হয়েছে, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সরাসরি আলোচনা আবার শুরু করতে কাতারের মধ্যস্থতাকারীরা গতকাল শুক্রবার তেহরানে ১২ ঘণ্টার বেশি সময় কাটিয়েছেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।