advertisement
advertisement

গার্মেন্টস শ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠন কাল: শ্রমমন্ত্রী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ৫:৫৭ অপরাহ্ণ
গার্মেন্টস শ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠন কাল: শ্রমমন্ত্রী

বিজিএমইএ এবং বিকেএমইএ প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে, ৩১ অক্টোবর

advertisement

শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে আগামীকাল রোববার মজুরি বোর্ড গঠন করা হবে।

এ অবস্থায় শ্রমিকদের আন্দোলনে থাকার কোনো কারণ নেই।আজ শনিবার রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী এ কথা বলেন।মন্ত্রী বলেন, গতকাল শুক্রবার শ্রমিক নেতাদের সঙ্গে দীর্ঘ পাঁচ ঘণ্টার আলোচনার পরিপ্রেক্ষিতে আগামীকাল রোববার মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত হয়েছে।

বিজিএমইএ ও বিকেএমইএর নেতারাও শ্রমিকদের মজুরি বোর্ড গঠনের দাবি মেনে নিয়েছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর