advertisement
advertisement

শাম সফরে যে গাছের ছায়ায় মহানবী (সা.) বিশ্রাম নিয়েছিলেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ৬:০০ অপরাহ্ণ
শাম সফরে যে গাছের ছায়ায় মহানবী (সা.) বিশ্রাম নিয়েছিলেন

advertisement

‘কয়েকজন প্রবীণ কোরাইশসহ আবু তালিব শামের দিকে রওনা হন। তাঁর সঙ্গে মুহাম্মদ (সা.) বের হলেন। তারপর তাঁরা পাদরির নিকট এসে (বাহন থেকে) নেমে তাঁবু টানান।’ (সুনানে তিরমিজি, হাদিস: ৩৬২০)আমাদের প্রথমে জানতে হবে শাম বলতে কী বোঝায়? শামের ঠিক কোন শহরের উদ্দেশে তাঁরা বের হয়েছিলেন?‘শাম’ কোথায়‘শাম’ অর্থ ‘বাম’।

হিজাজের ভূমিতে পূর্ব দিকে মুখ করে দাঁড়ালে বাঁয়ের অবস্থানে থাকা বর্তমান সিরিয়া, জর্ডান ও লেবাননের বিশাল ভূখণ্ডকে আরবেরা ‘শাম’ বলতেন। (ইবনে ফজলুল্লাহ আল-উমারি, ৩/৫০৯; ইবনে আসাকির, ১/৯)উত্তর-পূর্বে ফোরাত এবং দক্ষিণ-পশ্চিমে মিসর, দক্ষিণ-পূর্বে ‘জাবালে তাই’ এবং উত্তর-পশ্চিমে ভূমধ্যসাগর থেকে আনাদুল পর্বতমালা পর্যন্ত বিস্তৃত ছিল শামের সীমান্ত।

এর প্রধান শহরগুলোর মাঝে দামেস্ক, ইলা (জেরুজালেম), নাবলুস, হিমস, হালাব, বৈরুত, আম্মান, আসকালান, গাজা, সাইদা, ত্রিপোলি, বালাবাক্কা, মানবিজ এবং অন্যতম একটি ‘বুসরা শাম’ উল্লেখযোগ্য।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর