সিলেট সরকারি মহিলা কলেজে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের আনন্দ-উল্লাস। সিলেট, ৩১ অক্টোবর
সিলেট শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫০ দশমিক ৯০ শতাংশ, যা গত ২১ বছরের মধ্যে সর্বনিম্ন ফলাফল। বোর্ডে এবার ছেলেদের তুলনায় সবচেয়ে বেশি ৫২ দশমিক ৩৮ শতাংশ মেয়ে পাস করেছেন। তবে ফলাফলের সর্বোচ্চ সূচক জিপিএ–৫ পাওয়ার ক্ষেত্রে এগিয়ে আছেন ছেলেরা।আজ শনিবার বেলা সোয়া ১১টার দিকে সিলেট শিক্ষা বোর্ডের সম্মেলনকক্ষে পরীক্ষা নিয়ন্ত্রক বিলকিস ইয়াছমীন এ ফলাফল ঘোষণা করেন।
এ সময় বোর্ডের কলেজ পরিদর্শকসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, ২০০৫ সালের পর এবার এইচএসসিতে পাসের হার ৫০ শতাংশে নেমেছে। ২০০৫ সালে পাসের হার ছিল ৪৪ দশমিক ৪০ শতাংশ। সর্বশেষ ২০২৫ সালে পাসের হার নেমেছিল ৫১ দশমিক ৮৬ শতাংশে। এবার পাসের হার ও জিপিএ–৫ দুটিই কমেছে। এবার ৭১ হাজার ৮৯৩ শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৩৬ হাজার ৫৯৭ জন এবং জিপিএ–৫ পেয়েছেন ১ হাজার ২০৪ জন।
গত বছর ১ হাজার ৬০২ শিক্ষার্থী জিপিএ–৫ পেয়েছিলেন।বিভাগভিত্তিক ফল বিশ্লেষণে দেখা গেছে, পাসের হার ও জিপিএ–৫ পাওয়ার ক্ষেত্রে এগিয়ে আছে বিজ্ঞান বিভাগ।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।