advertisement
advertisement

সাজেকে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলি, এলাকায় আতঙ্ক


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ৫:০৯ অপরাহ্ণ
সাজেকে ইউপিডিএফ-জেএসএস গোলাগুলি, এলাকায় আতঙ্ক

সাজেক পর্যটন এলাকা

advertisement

রাঙামাটির সাজেকে আধিপত্য বিস্তার নিয়ে ইউপিডিএফ (প্রসীত) ও জেএসএস (সন্তু লারমা) মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকাটিতে। আজ শনিবার দুপুরে সাজেক ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কলাবুনিয়া এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে।গোলাগুলির বিষয়টি রাঙামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) মো. জসীম উদ্দীন চৌধুরী প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কলাবুনিয়া এলাকায় জেএসএস ও ইউপিডিএফের মধ্যে গোলাগুলি হয়েছে। বিষয়টি যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।’তবে গোলাগুলির ঘটনায় জেএসএসের সম্পৃক্ততা অস্বীকার করেন আঞ্চলিক দলটির তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা। তিনি প্রথম আলোকে বলেন, ‘কোনো গোলাগুলির খবর আমার কাছে এখনো আসেনি।

আর জেএসএস এসব গোলাগুলিতে থাকার প্রশ্ন আসে না।’ তবে সাজেকে ইউপিডিএফ সশস্ত্র মহড়া দিচ্ছে বলে অভিযোগ করে সজীব চাকমা বলেন, ‘সাজেকে ইউপিডিএফের মদদে সড়ক অবরোধ চলছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর