advertisement
advertisement

আশুলিয়ায় পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া, ২৫ কারখানা ছুটি ঘোষণা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ৪:৫৭ অপরাহ্ণ
আশুলিয়ায় পুলিশের সঙ্গে শ্রমিকদের পাল্টাপাল্টি ধাওয়া, ২৫ কারখানা ছুটি ঘোষণা

নূন্যতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে আজ শনিবার দুপুর ১২টার দিকে আশুলিয়ার নিশ্চিন্তপুরে বিক্ষোভ করেন তৈরি পোশাকশ্রমিকেরা। সাভার, ঢাকা

advertisement

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় বিক্ষোভ করেছেন কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ। শ্রমিকদের ইটপাটকেলের আঘাতে ৪-৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন।

এ ঘটনায় আশুলিয়ার বিভিন্ন এলাকার ২৫টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।আশুলিয়া থানা–পুলিশ ও আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১–এর কর্মকর্তারা জানান, আজ শনিবার সকাল থেকে জিরাবো এলাকার নাঈম নিটওয়ারের শ্রমিকেরা কারখানায় শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে কর্মবিরতি পালন করেন।

এরপর কারখানা থেকে বেরিয়ে বিক্ষোভ শুরু করেন।পুলিশ ও সেখানকার কয়েকটি কারখানার শ্রমিকদের ভাষ্য, একপর্যায়ে নাঈম নিটওয়ারের শ্রমিকেরা আশপাশের কয়েকটি কারখানার শ্রমিকদের বের করার চেষ্টা করেন এবং আশপাশের কারখানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর