গত ২৯ অক্টোবর বাবুডাইং আলোর পাঠশালার পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মুক্তিযুদ্ধভিত্তিক কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
গত ২৯ অক্টোবর রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় প্রথম আলো ট্রাস্ট পরিচালিত বাবুডাইং আলোর পাঠশালার পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে মুক্তিযুদ্ধভিত্তিক কুইজ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেলা সোয়া ১১টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। এরপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পরে বিদ্যালয়ের মিলনায়তনে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শফিকুল আলম ভোতার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন দিলু, বাবুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সভাপতি মাসরুফা খাতুন, পঞ্চম শ্রেণির শিক্ষার্থী জিহাদ হোসেন, ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রাবিয়া বাসরী, উম্মে হাবিবা, তামমিম খাতুন প্রমূখ। এসময় গান পরিবেশন করে তাসমিম খাতুন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্ধুসভার যুগ্ন সাধারণ সম্পাদক সাবরিন আখতার।বিদ্যালয়ের মিলনায়তনে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শফিকুল আলম ভোতা শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার হিসেবে শিক্ষা উপকরণ উপহার দেয়া হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।