advertisement
advertisement

ভয়ঙ্কর জলপরির হ্যালোউইন লুকে চেনাই যাচ্ছে না বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কে-পপ প্রিন্সেসকে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ৫:০৮ অপরাহ্ণ
ভয়ঙ্কর জলপরির হ্যালোউইন লুকে চেনাই যাচ্ছে না বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কে-পপ প্রিন্সেসকে

রূপালি লেজসহ একেবারে ডিটেইল্ড কালো সাইরেন মারমেইড কস্টিউমে সেজেছেন এবারের হ্যালোউইনে লিসা

advertisement

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় কে-পপ প্রিন্সেস বলাই যায় তাঁকে। বেশিরভাগ সময় দেখা দেন টিপিক্যাল প্যাস্টেল শেডের কিউট-সুইট আর ইনোসেন্ট প্যাস্টেল শেডে। আর তাই তো এমন ডার্ক লুকে তাঁকে যেন চেনাই যাচ্ছে না। হ্যালোইনের সাজে ব্ল্যাকপিংকখ্যাত কে-পপ তারকা লিসা নিজেকে রূপ দিয়েছেন এক মায়াবী অথচ ভীতিকর সুন্দর জলপরিতে।

ঝলমলে ডার্ক স্কিন, তীক্ষ্ণ দৃষ্টি, ধারালো দাঁত আর লম্বা নখ; মিলিয়ে পৌরাণিক এই সাইরেনের চরিত্রকে যেন জীবন্ত করে তুলেছেন তিনি। সাজের প্রতিটি খুঁটিনাটি মুগ্ধ করার মতো।

আবারও প্রমাণ করলেন, প্রতিবারই অসাধারণ ও নজরকাড়া লুকে চমকে দিতে তাঁর জুড়ি মেলা ভার।রূপালি লেজসহ একেবারে ডিটেইল্ড কালো সাইরেন মারমেইড কস্টিউমে সেজেছেন এবারের হ্যালোউইনে লিসা ডার্ক মুডের আলো আঁধারিতে এমন ডার্ক লুকে চেনাই যাচ্ছে না লিসাকে বডিকন হলটারনেক বডিসের কস্টিউমে প্রচুর ডিটেইলিংহাতে ও বডির নিচের অংশে মারমেইডসুলভ আঁশের উপস্থিতি এমন ডার্ক মেকওভারে সচরাচর দেখা যায় না লিসাকে ধারালো দাঁর আর আলগা বিশাল নখে এসেছে ভৌতিক আমেজ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর