advertisement
advertisement

চার দিনও লাগল না বাংলাদেশের হারতে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ৪:৩৯ অপরাহ্ণ
চার দিনও লাগল না বাংলাদেশের হারতে

মাত্র ২ উইকেট হারিয়েই লক্ষ্যে পৌঁছে গেছে ওয়েস্ট ইন্ডিজ

advertisement

বাংলাদেশ: ২৭২ ও ১৪২। ওয়েস্ট ইন্ডিজ: ২৪৫ ও ১৭০/২। ফল: ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে জয়ী।আলোকস্বল্পতা, বৃষ্টি, বজ্রপাত মিলিয়ে চার দিনে অপ্রত্যাশিতভাবে খেলা বন্ধ হয়েছে ৯ বার। প্রতিবারই নষ্ট হয়েছে কিছু না কিছু সময়। প্রথম তিন দিনে নির্ধারিত ২৭০ ওভারের জায়গায় খেলা হতে পেরেছে প্রায় ৬০ ওভার কম। মিরপুর টেস্ট তারপরও শেষ চতুর্থ দিনেই।

ফলাফল—ওয়েস্ট ইন্ডিজ ৮ উইকেটে জিতে দুই টেস্টের সিরিজে এগিয়ে গেছে ১–০তে।আজ লাঞ্চের আগেই ১৪২ রানে শেষ হয়ে যায় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস, লিড দাঁড়ায় মাত্র ১৬৯ রানের। সেটিও না–ও হতে পারত যদি বল হাতে ৪ উইকেট পাওয়ার পর ব্যাট হাতেও টেস্টে নিজের প্রথম ফিফটিটা না করতেন নাঈম হাসান। গতকাল ৫৩ রানে ৬ উইকেট পড়ার পর উইকেটে এসেছিলেন নাঈম। সেখান থেকে বাংলাদেশ যেটুকুই লিড নিতে পেরেছে, তাতে নাঈমকে বিশেষ কৃতিত্ব দিতেই হবে।

শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন তিনি।তারপরও আগের দিনের ৬ উইকেটে করা ৭৯ রানের সঙ্গে আজ আর মাত্র ৬৩ রান যোগ করেই দ্বিতীয় ইনিংসে অলআউট হয়ে গেছে বাংলাদেশ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর