advertisement
advertisement

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে চার বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার, ১৯ প্রতিষ্ঠানে কেউ পাস করেননি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ৪:২৬ অপরাহ্ণ
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে চার বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার, ১৯ প্রতিষ্ঠানে কেউ পাস করেননি

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করেন বোর্ডের সচিব এনামুল হক। আজ শনিবার দুপুরে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সম্মেলনকক্ষে

advertisement

ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই এবার এইচএসসি পরীক্ষায় পাস করতে পারেননি। এসব প্রতিষ্ঠানের ১০২ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিলেন। তাঁদের সবাই অকৃতকার্য হয়েছেন। গত বছরের তুলনায় এবার শূন্য পাসের প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে চারটি।

এ ছাড়া বোর্ডে সামগ্রিক পাসের হার ও জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও গত চার বছরের মধ্যে সর্বনিম্ন।ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষায় এবার পাসের হার ৫১ দশমিক ৪৪ শতাংশ। গত বছরের তুলনায় পাসের হার কমেছে শূন্য দশমিক ১০ শতাংশ। আর জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৫৪৭।

বিষয়ভিত্তিক ফলাফলে হিসাববিজ্ঞানে প্রায় ২৫ শতাংশ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলে দেখা গেছে, এ বছর বোর্ডের অধীন ৩১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে পাঁচটির সব পরীক্ষার্থী পাস করেছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর