ইদানীংকালে লক্ষ করছি—বেশ কিছুদিন ধরেদেখতে যমজ আরেকটা ‘আমি’ আমারই সঙ্গে ঘোরে।যেখানেই যাই, যেদিকেই চাই, ডাইনে কিংবা বামেআমি ছুটলেই দৌড়ায় সে, আমি থামলেই থামে। মাঠে, মার্কেটে, লিফটে, সিঁড়িতে কিংবা ওপরে–নিচেঅবিকল ‘আমি’ ঘুরঘুর করে জ্যান্ত আমারই পিছে।আমি লাফ দিলে সেও লাফ দেয়, আমি নাচলেই নাচেআমি নিশ্চিত, ‘আমি’টার কোনো দুরভিসন্ধি আছে।বলো তো এটা কী কাল?দশচক্রের খপ্পরে কারও ফেউ লাগতেও শুনিঅন্য ‘আমি’টা গোয়েন্দা না তো?
কিংবা মাফিয়া খুনি?হয়তো অধরা অপচ্ছায়া সে, মিলিয়ে যাচ্ছে দ্রুতহতে পারে কারও প্রেতাত্মা ওটা, পেতনি কিংবা ভূতও।‘আমি’টা কখনো দৌড়িয়ে চলে, কখনো বেড়ায় হেঁটেকখনো লম্বা লিকলিকে সরু কখনো চ্যাপটা বেঁটে।জানি না কিসের আনন্দ ওর আমার েপছনে ঘুরেআচমকা ওর আগমন ঘটে কড়কড়ে রোদ্দুরে ।অন্য ‘আমি’তে কোণঠাসা আমি, আতঙ্কে আধমরাধস্তাধস্তি করেও ওটাকে জাপটে যায় না ধরা।ট্রিপল নাইনে ফোন দিতে গিয়ে হতবিহ্বল আমি!এআই টুলসে তৈরি ‘আমি’টা হয়তো আমারই ডামি!কড়া রোদ্দুরে সেঁটে থাকে সে ছায়াসঙ্গীর মতোআতঙ্কে তাই ঘর থেকে বের হচ্ছি না আপাতত।বিশ্বকাপ ও জলমাঠ
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।