advertisement
advertisement

প্রতিদিন লাখ লাখ ভিউ! বিশ্বজুড়ে ঝড় তুলেছে সম্পর্কের গল্প


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৬, ২:৩৫ অপরাহ্ণ
প্রতিদিন লাখ লাখ ভিউ! বিশ্বজুড়ে ঝড় তুলেছে সম্পর্কের গল্প

‘নোবডি ওয়ান্টস দিস’–এর তৃতীয় মৌসুমের দৃশ্য। আইএমডিবি

advertisement

প্রেমের গল্পে দর্শকের আগ্রহ নতুন কিছু নয়। কিন্তু সেই প্রেমের গল্পে যদি থাকে ধর্মীয় বিশ্বাসের পার্থক্য, পরিবারের আপত্তি, ব্যক্তিগত স্বাধীনতা, সম্পর্কের টানাপোড়েন আর দুজন মানুষের একে অপরকে বুঝে নেওয়ার চেষ্টা, তাহলে সেটি হয়ে উঠতে পারে আরও আকর্ষণীয়। নেটফ্লিক্সের রোমান্টিক কমেডি সিরিজ ‘নোবডি ওয়ান্টস দিস’ ঠিক এই জায়গাতেই দর্শকের মন জয় করেছে।

ক্রিস্টেন বেল ও অ্যাডাম ব্রডি অভিনীত সিরিজটির তৃতীয় মৌসুম মুক্তির পর আবারও আলোচনায় এসেছে। ২০২৪ সালে প্রথম মৌসুম দিয়ে যাত্রা শুরু করা সিরিজটি শুরু থেকেই গতানুগতিক প্রেমের গল্পের বাইরে যাওয়ার চেষ্টা করেছে। এর কেন্দ্রে রয়েছে দুই ভিন্ন জগতের মানুষ—একজন ধর্মবিশ্বাসে অনাগ্রহী যৌনতাবিষয়ক পডকাস্টার জোয়ান, অন্যজন ইহুদি ধর্মযাজক নোয়াহ।

তাঁদের প্রেমের গল্পে যেমন হাস্যরস আছে, তেমনি আছে বিশ্বাস, পরিচয় ও জীবনযাপনের মৌলিক পার্থক্য নিয়ে নানা প্রশ্ন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর