ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল
বাংলাদেশে তৈরি পোশাককর্মীদের বিক্ষোভ ও অসন্তোষের দিকে নজর রাখছে ভারত। পরিস্থিতি কোন দিকে যায় তার ওপর ভারতের দৃষ্টি নিবদ্ধ রয়েছে। আজ মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে প্রশ্নোত্তরে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল এ কথা বলেছেন।
বাংলাদেশে পোশাকশ্রমিকদের আন্দোলন দীর্ঘায়িত হলে দ্বিপক্ষীয় বাণিজ্য ও আঞ্চলিক সরবরাহ শৃঙ্খল ব্যবস্থাপনা (সাপ্লাই চেইন) ব্যাহত হবে কি না, সে বিষয়ে প্রশ্ন করা হলে জয়সোয়াল এই জবাব দেন। তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের দাবি ও আন্দোলনের চরিত্র এবং সম্পর্কের ক্ষেত্রে তার সম্ভাব্য প্রভাব নিয়ে তিনি অবশ্য কোনো মন্তব্য করেননি। শুধু বলেন, ‘এটা ঠিক, সে দেশে কিছু ঘটনা ঘটছে।
পরিস্থিতির গতিপ্রকৃতির দিকে নজর রাখা হচ্ছে।’আজ ব্রিফিংয়ে বাংলাদেশ–ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়েও বেশ কয়েকটি প্রশ্ন করা হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।