advertisement
advertisement

গ্রাহকদের দেড় কোটি টাকা আত্মসাৎ, ডাকঘরের ৭ কর্মচারী কারাগারে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ণ
গ্রাহকদের দেড় কোটি টাকা আত্মসাৎ, ডাকঘরের ৭ কর্মচারী কারাগারে

গ্রাহকদের প্রায় দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়েরকৃত মামলায় রাজবাড়ী প্রধান ডাকঘরের সাত কর্মচারীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে

advertisement

গ্রাহকদের প্রায় দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় রাজবাড়ী জেলার প্রধান ডাকঘরের সাত কর্মচারীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।আজ মঙ্গলবার রাজবাড়ী সদর আমলি আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হায়দার আলী এ আদেশ দেন। আসামিরা হাজির হয়ে জামিনের আবেদন করলে আবেদন নামঞ্জুর করেন আদালত।

এ ছাড়া অপর ছয় আসামি হাজির না হওয়ায় আদালত তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।গ্রাহকের কোটি টাকা নিয়ে উধাও ডাকঘরের ‘লেটার রাইটার’ আদালত যাঁদের কারাগারে পাঠিয়েছেন, তাঁরা হলেন জেলার প্রধান ডাকঘরের লেটার রাইটার মহবুবুর রহমান, সাবেক পোস্টাল অপারেটর নাজমুল হাসান, এমএলএসএস (কার্যসহকারী ও অফিস সহায়ক) রেজাউল আলম, সাবেক পোস্টাল অপারেটর এস এম নুরুজ্জামান, পোস্টাল অপারেটর আসমা আক্তার, প্যাকার কাম মেইল অপারেটর বিউটি রানী দাস ও নুরুল মাসুদ।মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের জুলাই পর্যন্ত রাজবাড়ী প্রধান ডাকঘরের ১৩ কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে শতাধিক গ্রাহকের প্রায় দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে।

গ্রাহকেরা স্থায়ী আমানত (এফডিআর) করার জন্য ডাকঘরে টাকা জমা দেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর