advertisement
advertisement

ক্রিকেট খেলতে গিয়েই হারিয়েছেন দুই চোখ, এখন খেলেন ‘ব্লাইন্ড ক্রিকেট’-এর জাতীয় দলে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৫ নভেম্বর ২০২৬, ১০:০০ অপরাহ্ণ
ক্রিকেট খেলতে গিয়েই হারিয়েছেন দুই চোখ, এখন খেলেন ‘ব্লাইন্ড ক্রিকেট’-এর জাতীয় দলে

আরাফাতুল ইসলাম

advertisement

ক্রিকেট খেলতে গিয়েই দুই চোখের দৃষ্টিশক্তি হারিয়েছিলেন আরাফাতুল ইসলাম (২৫)। তখন তিনি ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তবে এরপরও তিনি ক্রিকেট ছাড়েননি। এখন তিনি খেলছেন ‘ব্লাইন্ড ক্রিকেট’-এর জাতীয় দলে।আরাফাতুল ইসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ১৪ থেকে ২০ নভেম্বর ঢাকার বসুন্ধরা স্পোর্টস গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ।

এই প্রতিযোগিতায় বাংলাদেশ দলের অলরাউন্ডার হিসেবে খেলার কথা রয়েছে তাঁর। তিনি দলে ডাক পেয়েছেন।আরাফাতুলের দীর্ঘ এ যাত্রা অবশ্য সহজ ছিল না। ২০১১ সালে ফটিকছড়ির জাফতনগর লতিফ রহমান উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলেন তিনি। ওই বছরের ২৮ মে স্কুলের মাঠে ক্রিকেট খেলতে গিয়ে চোখে বলের আঘাত লাগে তাঁর। এতে তাঁর দুই চোখের রেটিনা ক্ষতিগ্রস্ত হয়। ধীরে ধীরে তাঁর দৃষ্টিশক্তি হারিয়ে যায়।

সে সময় চট্টগ্রাম ও ঢাকায় চিকিৎসার পর তাঁকে যেতে হয় ভারতের চেন্নাইয়েও।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর