advertisement
advertisement

বাংলাদেশের সংবিধানের গণতন্ত্র প্রতিবন্ধক বৈশিষ্ট্য


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৬, ১১:১১ পূর্বাহ্ণ
বাংলাদেশের সংবিধানের গণতন্ত্র প্রতিবন্ধক বৈশিষ্ট্য

আলী রীয়াজ

advertisement

১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহীত হয়। বিদ্যমান সংবিধান পর্যালোচনা করে বাংলাদেশের সংবিধান: ইতিহাস, বৈশিষ্ট্য ও ভবিষ্যৎ বই লিখেছেন আলী রীয়াজ। সংবিধান দিবস উপলক্ষে সেই বইয়ের কিছু চুম্বক অংশ প্রথম আলোর পাঠকদের জন্য প্রকাশ করা হলো।১৯৭২ সালে প্রণীত হওয়ার পর থেকে বাংলাদেশের সংবিধান ১৭ বার সংশোধিত হলেও এর কিছু বৈশিষ্ট্য অপরিবর্তিত থেকেছে।

বাংলাদেশ এই সময়ে বিভিন্ন ধরনের শাসনব্যবস্থার অভিজ্ঞতা অর্জন করেছে। কিন্তু সংবিধানের এমন কিছু বৈশিষ্ট্য এবং বিধান আছে, যেগুলো বহাল থাকার কারণে জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের পথে সংবিধানই প্রতিবন্ধক হয়ে উঠেছে। নাগরিকের অধিকার সীমিতকরণ বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠার পেছনে যে দীর্ঘ সংগ্রাম তার মর্মবাণী হচ্ছে নাগরিকের সমতার অধিকার।

১৯৭২ সালে প্রণীত সংবিধানে দেখা গেল যে নাগরিকদের এই অধিকারগুলো সুরক্ষিত হয়নি, বরং তা সীমিত করে দেওয়া হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর